1. admin@thedailypadma.com : admin :
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২২২ Time View

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাদের একজন নারী, অন্যজন পুরুষ। দু’জনেরই ৩০শে জুন মৃত্যু হয়। এ নিয়ে এ বছর সৌদিতে হজ পালনে গিয়ে নয় বাংলাদেশির মৃত্যু হল। এর মধ্যে পুরুষ ৬ জন, নারী ৩ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ৩০শে জুন মৃত দু’জনের মধ্যে একজনের নাম ফাতেমা বেগম (৬০)। তার গ্রামের বাড়ি রাজধানী ঢাকার বাড্ডা এলাকায়। তার পাসপোর্ট নম্বর- ইই০৩৮২৮৪৩। তার হজ গাইড মো. রজমান আলী ভূঁইয়া, মোনাজ্জেম মোহাম্মদ আবদুছ ছালাম ভূঁইয়া।

অন্যজন হলেন রফিকুল ইসলাম (৪৭)। তার পাসপোর্ট নং বিটি০৪৮৫৪৩৩।

তিনি সিরাজগঞ্জের কামারখন্দ থানার জামতৈল গ্রামের বাসিন্দা।

সৌদি আরেবের আইন অনুযায়ী, কোনও ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনও আপত্তি গ্রাহ্য করা হয় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews