1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশি ক্রিকেটার শহিদুল ইসলামকে ১০ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে

বাংলাদেশি ক্রিকেটার শহিদুল ইসলামকে ১০ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৪১ Time View

আইসিসি অ্যান্টি-ডোপিং কোড লঙ্ঘনের দায়ে বাংলাদেশি ক্রিকেটার শহিদুল ইসলামকে ১০ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। এই সময় আন্তর্জাতিক বা ঘরোয়া, কোনো ধরণেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না এই ডানহাতি পেসার।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

২৭ বছর বয়সী শহিদুলকে আইসিসি অ্যান্টি-ডোপিং কোডের ধারা ২.১ ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে এই শাস্তি প্রদান করে। ফলে এই ১০ মাস ক্রিকেট-সম্পর্কিত সমস্ত কার্যক্রম থেকে দূরে থাকতে বলা হয়েছে তাকে।

শহিদুল গত ৪ মার্চ ঢাকায় একটি আন্তর্জাতিক সিরিজের আগে আইসিসির ডোপিং পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সেখানে প্রস্রাবের নমুনা প্রদান করার পর, নিষিদ্ধ ড্রাগ পাওয়া যাওয়ায় ডোপ টেস্টে পজিটিভ হন।

তিনি নিজের দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তির মেয়াদ কমে ১০ মাস হয়েছে। শহিদুল আইসিসিকে সন্তুষ্ট করতে পারেন যে নিষিদ্ধ পদার্থ ব্যবহার করে তার খেলাধুলার পারফরম্যান্স বাড়ানোর কোনও উদ্দেশ্য ছিল না। অসাবধানতাবশত নিষিদ্ধ পদার্থটি গ্রহণ করেছিলেন তিনি।

২৮ মে ২০২২ থেকে আগামী ২৮ মার্চ ২০২৩ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে থাকতে পারবেন না বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা পেসার শহিদুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews