1. admin@thedailypadma.com : admin :
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৯৭ Time View

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও ছয়জন রেনটন পুলিশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ৯১১ নম্বরে ফোনকল পায় তারা যে রেনটনে বন্দুক হামলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন হামলাকারী শনাক্ত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হতে পারেনি কি কারণে এ হামলার ঘটনা। রেনটন শহরে এক লাখ ৬ হাজার মানুষের বসবাস। এটি সিয়াটলের ১২ মাইল দূরে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

গত মাসেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। জানা যায়, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।

মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অন্য যে কোনো ধনী দেশের তুলনায় বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি। এর আগে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews