1. admin@thedailypadma.com : admin :
প্রাথমিক-কিন্ডারগার্টেনও সপ্তাহে দুই দিন ছুটি - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

প্রাথমিক-কিন্ডারগার্টেনও সপ্তাহে দুই দিন ছুটি

  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২১২ Time View

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলেও সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহের শুক্রবার ও শনিবার ছুটি থাকবে তাদেরও।

সোমবার (২২ আগস্ট) অথবা মঙ্গলবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম সোমবার সন্ধ্যায় বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল দুই দিন বন্ধ থাকবে। সপ্তাহের শুক্রবার ও শনিবার এ ছুটি কার্যকর করা হবে। অন্যান্য দিন স্কুলে নিয়মিত পাঠদান পরিচালনা করা হবে।

তিনি বলেন, এ বিষয়ে সোমবার আমাদের মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অথবা আগামীকাল এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এটি আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে বলেও জানান তিনি।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল-কলেজ সপ্তাহে দুই দিন বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews