1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল

  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ Time View

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ জয়ের সুবাদে ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজকের ম্যাচে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধে এক হালি ও দ্বিতীয়ার্ধে আরও এক হালি গোল দেয় সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমারা। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন।

ভুটান এবারই প্রথম সাফের নারী ফুটবলের সেমিফাইনাল খেলছে। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে তারা শেষ চারে উঠেছে। ভুটান বাংলাদেশকে অতীতে হারানো তো দূরের কথা, বলই জালে পাঠাতে পারেনি। তাই ম্যাচটিতে পরিষ্কার ফেভারিট ছিলো বাংলাদেশ। পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা দাপুটে ফুটবলই খেলেছে। ভুটান একবারের জন্যও বাংলাদেশের রক্ষণভাগকে পরীক্ষায় ফেলতে পারেনি।

খেলা শুরুর দুই মিনিটের মধ্যেই বাংলাদেশকে এগিয়ে নেন সিরাত জাহান স্বপ্না। স্বপ্নার গোলের ছয় মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা।

৩০ মিনিটে ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার হেডে গোল করে স্কোরলাইন ৩-০ করেন। বাম প্রান্ত থেকে করা ক্রসে বক্সের মধ্যে আনমার্কড থাকা কৃষ্ণার হেডে গোল করতে কোনো সমস্যাই হয়নি। পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়ান বদলি ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তার গোলের মাধ্যমে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির থেকে ফিরে নয় মিনিট পর অধিনায়ক সাবিনা খাতুন করেন নিজের দ্বিতীয় গোল। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে নেয়া সাবিনার ফ্রি কিক গোলরক্ষকের হাত থেকে ফস্কে গেলে সামনে দাঁড়িয়ে থাকা মাসুরা পারভীন টোকা দিয়ে বল জালে পাঠান।

শেষ সময়ে তহুরা খাতুন ব্যবধানটা ৭-০ করেন। এরপর একেবারে শেষ মুহূর্তে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। তাতে বাংলাদেশ ৮-০ গোলের বিশাল জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে ফেলে।

এর আগে, সাফে তিনবারের দেখায় প্রতিটিতেই ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। দেশটির বিপক্ষে বাংলাদেশের ৯-০ ব্যবধানের জয়ও আছে।

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে সেটা নিশ্চিত হবে আজ সন্ধ্যার দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে। সেখানে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

নারীদের সাফে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬ সালে ফাইনাল খেলা। সেবার ভারতের বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছিলো লাল সবুজের প্রতিনিধিরা। এবার অপেক্ষা সেই আক্ষেপ ঘোচাবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews