1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
এবার সনির কারখানা হবে বাংলাদেশে; শুরুতে টিভি উৎপাদন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২০ সেপ্টেম্বর ২০২৬

এবার সনির কারখানা হবে বাংলাদেশে; শুরুতে টিভি উৎপাদন

  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৭৪ Time View

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বখ্যাত জাপানের সনি করপোরেশনের নাম কে না জানে। সনির টিভি, ক্যামেরা, মোবাইল ফোনসহ অসংখ্য প্রযুক্তি পণ্যের সমাহার বিশ্বের ঘরে ঘরে।

এবার এই সনির কারখানা হবে বাংলাদেশে। দেশের অন্যতম প্রযুক্তি ব্যবসায় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে এই কারখানা হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে।

টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে এই কারখানা হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে।

টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে এই কারখানা হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে।

স্মার্ট টেকনোলজিসের এমডি মোহাম্মদ জহিরুল ইসলাম টেকশহর ডটকমকে বলেন, ২০২৩ সালের মধ্যেই তারা চেষ্টা করবেন কারখানা নির্মাণের কাজ শেষ করতে। শুরুতে সনির টেলিভিশন প্রস্তুত হবে এখানে।

বর্তমানে বাংলাদেশে সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস। বুধবার দেশে সনির নতুন টিভি ‘ব্রাভিয়া কে সিরিজ’ এর উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে স্মার্ট। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সনি সাউথ-ইস্ট এশিয়া আরএমডিসি প্রেসিডেন্ট আতসুশি এন্দো ।

ওই অনুষ্ঠানে জাপান রাষ্ট্রদূত বলেন, আগামী বছর বাংলাদেশে জাপানের সনি কোম্পানির কারখানা চালু হতে যাচ্ছে, এটা দারুণ সংবাদ। বাংলাদেশে মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে থাকায় নতুন একটি ভোক্তা শ্রেণি তৈরি হয়েছে।

আতসুশি এন্দোও জানালেন বাংলাদেশে সনির কারখানা নির্মাণের কথা। মোহাম্মদ জহিরুল ইসলামও তার বক্তব্যে দ্রুতই কারখানা নির্মাণ শেষ করে স্থানীয় উৎপাদনে যাওযার কথা জানান।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম এবং স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম।

২০২১ সালের ২৬ নভেম্বর বাংলাদেশে সনির পণ্য এবং অন্যান্য পরিষেবা বিক্রি করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলোজিস। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের প্রায় ৮৫টি ব্র্যান্ডের তথ্যপ্রযুক্তি পণ্য বাজারজাত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews