1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পায়ের পেশিতে চোট পাওয়ায় ইনজুরিতে মেসি - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

পায়ের পেশিতে চোট পাওয়ায় ইনজুরিতে মেসি

  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২০৭ Time View
পিএসজি সমর্থকদের জন্য দুঃসংবাদ। পায়ের পেশিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন লিওনেল মেসি। ফলে ফরাসি লিগে রাঁসের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না আর্জেন্টাইন ফরোয়ার্ডের।
শনিবার (০৮  নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তবে খুব শিগগিরই অনুশীলনে মাঠে ফিরবেন মেসি, এমনটাই প্রত্যাশা প্যারিসিয়ানদের।
মেসির ইনজুরি আপডেট নিয়ে পিএসজি জানিয়েছে, পরীক্ষানিরীক্ষার পর এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। রোববার বাকি পরীক্ষানিরীক্ষা শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। তবে আপাতত দলের পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।
গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচের শেষদিকে চোট পান মেসি। তার গোলেই লিড পেয়েছিল পিএসজি। কিন্তু ৯০ মিনিট শেষ হওয়ার ৯ মিনিট আগেই তাকে তুলে নেন কোচ ক্রিস্তফ গালতিয়ের। এ নিয়ে তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পরে জানা যায়, চোটের কারণেই তাকে তুলে নেন গালতিয়ের।
পর্তুগিজ জায়ান্টদের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচ শেষে গালতিয়ের বলেন, ‘মেসি ক্লান্ত হয়ে পড়েছিল। তুলে নেওয়ার মিনিট দুয়েক আগে সে বদলি নামানোর ইঙ্গিত দিচ্ছিল। ‘
আগামী মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগে ফের বেনফিকার মুখোমুখি হবে পিএসজি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসের ওই ম্যাচে মেসিকে পাওয়ার প্রত্যাশা ফরাসি জায়ান্টদের। এরপর ১৬ অক্টোবর লিগে মার্শেইয়ের মুখোমুখি হবে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews