1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের

  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২০৫ Time View

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে লিটন দাস আর সৌম্য সরকারের কল্যাণে সেটা পেছনে ফেলে দিয়েছিল সফরকারীরা। ক্ষীণ একটা আশা জাগছিল জয়েরও। তবে উইকেট ছুঁড়ে দিয়ে ফিরেছেন দুজনেই। তাতে বাংলাদেশ আবারও পড়ে গেছে খানিকটা চাপেই।

বাজে শুরুর পর নাজমুল হোসেন শান্ত যখন ফিরছেন, বাংলাদেশের রান তখনো পড়ে আছে ২৪-এ, ওভার চলে গেছে ৩.৩টি। এরপর সৌম্য সরকারকে সঙ্গী হিসেবে পান ওপেনার লিটন। মিলনের সেই ওভারে একটা চার মারেন তিনি।

টিম সাউদির করা এরপরের ওভারে একটা ছক্কা হাঁকান তিনি। তাতে দারুণ কিছুর আভাসও দিচ্ছিলেন বৈকি! পাওয়ারপ্লের শেষ ওভারে তিনি বিদায় নেন মাইকেল ব্রেসওয়েলকে লং অনের ওপর দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে। ৪৭ রানে দ্বিতীয় উইকেট খোয়ায় বাংলাদেশ।

এরপর সাকিব আল হাসানকে সঙ্গী হিসেবে পান সৌম্য। শুরুটা ভালো ছিল না তার। ১০ বল পর্যন্ত ছিলেন নিজের ছায়া হয়েই। এরপরই তিনি হাত খুলতে শুরু করেন। মাইকেল ব্রেসওয়েলের করা ইনিংসের অষ্টম ওভারে হাঁকান দুটো চার, ইশ সোধির পরের ওভারে আরও একটা।

তবে অ্যাডাম মিলনের করা ইনিংসের ১০ম ওভারে ছন্দপতন ঘটে তার। তিনিও উইকেট ছুঁড়ে দিয়ে আসেন লিটনের মতোই হাফ-হার্টেড এক শটে, ক্যাচ দেন লং অনে। ১০ ওভার শেষে ৯০ রান তুলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews