1. admin@thedailypadma.com : admin :
ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ রশিদ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ রশিদ

  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৯০ Time View

অবশেষে ইরাকের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল। দেশটির পার্লামেন্ট সদস্যের ভোটে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ রশিদ। ৭৮ বছর বয়সী রশিদ এখন আরেক কুর্দি রাজনীতিবীদ ও প্রেসিডেন্ট বারহাম সালেহের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পার্লামেন্টে দুই দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তিনি ১৬০ ভোট নিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। রশিদ সালেহকে হারিয়েছে ৯৯ ভোটে ।

রশিদ ব্রিটেন থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ২০০৩-২০১০ সাল পর্যন্ত ইরাকে পানিসম্পদ মন্ত্রী ছিলেন তিনি। নতুন সরকার গঠনে ১৫ দিনের মধ্যে বৃহত্তম জোটকে আমন্ত্রণ জানাবেন তিনি।

গত ৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ইরাকে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টা চালানো হয়। কিন্তু প্রত্যেকবার এ চেষ্টা ব্যর্থ হয়। ইরাকে প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিক। কিন্তু সরকার গঠনের আগে প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। সেটিই সম্ভব হচ্ছিল না। এখন সরকার গঠনে আর কোনও বাধা থাকল না।

সূত্র : আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews