1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
নেদারল্যান্ডসকে ১৪৫ রানের লক্ষ্যে শুরুতেই তাসকিনের জোড়া আঘাত - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

নেদারল্যান্ডসকে ১৪৫ রানের লক্ষ্যে শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২১৬ Time View

ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের জোড়া আঘাত। ইনিংসের প্রথম ২ বলেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। প্রথম বলেই বিক্রমজিৎ সিংকে ফেরানোর পর দ্বিতীয় বলেই বাস ডি লিডিকে নিজের দ্বিতীয় শিকার বানান এই স্পিড স্টার।

ফলে ১৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জোড়া আঘাতে ব্যাকফুটে নেদারল্যান্ডস। তাসকিনের দ্রুত গতির নিয়ন্ত্রিত বোলিংয়ের কোনো জবাবই ছিল না তাদের কাছে। প্রথম ওভার থেকে মাত্র ৩ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

দারুণ শুরু করেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয় টাইগাররা। আফিফ হোসেনের ৩৮ ও শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ১২ বলে অপরাজিত ২০ রানে সম্মানজনক সংগ্রহে পৌঁছায় বাংলাদেশ।

বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুও পেয়েছিল টাইগাররা। প্রথম ৫ ওভারেই বিনা উইকেটে সংগ্রহ ৪৩ রান। বিশ্ব ক্রিকেটে আহামরি না হলেও বাংলাদেশের জন্য অনন্য অর্জনই বটে। ৩০ ম্যাচ পর এই প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনিং জুটি ৪০ -এর ঘর ছুঁয়েছে।

তবে দ্রুত ২ উইকেট হারিয়ে ফেললে ভালো শুরুটাও তখন চাপা পড়ে যায়। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম বলেই ফেরেন সৌম্য সরকার। ১৪ রানে ফিরেন এই ওপেনার। এক ওভার পরেই আরেক ওপেনার নাজমুল হাসান শান্তও ফিরেন ২০ বলে ব্যক্তিগত ২৫ রানে।

যখন মনে হচ্ছিল অধিনাক সাকিব আর লিটনের ব্যাটে বাংলাদেশ ফের এগিয়ে যাবে। তখনই ৩ বলের ব্যবধানে দুজনের বিদায়ে বাংলাদেশ ব্যাকফুটে। লিটন করেন ১১ বলে ৯ ও ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ক্যাচ হয়ে সাকিব ফেরেন ৯ বলে ৭ রানে। খানিক বাদে ব্যক্তিগত ৩ রানে ইয়াসির রাব্বি বোল্ড হয়ে ফিরে গেলে ম্যাচটা ক্রমশ কঠিন হয়ে উঠে বাংলাদেশের জন্য।

নিজের ফিনিশার রোলরা পালন করতে পারেননি নুরুল হাসান সোহানও। আফিফের সাথে ৪৬ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে পৌঁছে দিলেও সোহান করেন ১৮ বলে মাত্র ১৩ রান। প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তাসকিনও।

তবে আফিফের দৃঢ়চেতা ব্যাটিংয়ে পথ খুঁজে পায় টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে রান খরায় ভোগার পরে বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেকে খুঁজে পেয়েছেন এই তরুণ ব্যাটার। একা হাতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন আফিফ। ২৭ বলে ৩৮ করে ১৮তম ওভারের শেষ বলে ফিরেন আফিফ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews