1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে ৪ দিন ধরে নিখোঁজ এক চিকিৎসক - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুরে ৪ দিন ধরে নিখোঁজ এক চিকিৎসক

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৮২ Time View

খালেদা ইয়াসমিন লিপি , ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোঃ জাকির হোসেন (২৯) ৪ দিন ধরে নিখোঁজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর সন্ধান পাননি পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরী করেছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির। চিকিৎসক নিখোঁজের ২ দিন পরে গত ১০ নভেম্বর তিনি এ জিডি করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত চিকিৎসক জাকির হোসেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের দায়িত্ব শেষ করে হাসপাতাল ত্যাগ করেন। মঙ্গলবার দিবাগত রাত (৯ নভেম্বর) ১২টা ৩ মিনিটে জাকির হোসেনের ব্যবহৃত মোবাইল থেকে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হয়, ‘বিদ্যুৎ নেই, তাঁর (জাকির হোসেন) মোবাইল ফোন যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।’ এর কয়েক ঘন্টা পর ভোর ৫টা ৫৪ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার মোবাইল ফোনে জাকির হোসেনের মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে জানানো হয়, ‘শাশুড়ি অসুস্থ্য। জরুরী ঢাকায় যেতে হবে। আগামীকাল (১০ নভেম্বর) ফিরতে একটু দেরি হবে।’
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির বলেন, ৯ নভেম্বর চিকিৎসক জাকির হোসেনের স্ত্রী আমাকে জানান তাঁর স্বামী (জাকির হোসেন) বাসায় ফেরেন নি। জাকির হোসেনের শাশুড়িও অসুস্থ নন। এর পর ১০ নভেম্বর পর্যন্ত জাকির হোসেনের কোন খোঁজ না পেয়ে ভাঙ্গা থানায় জিডি করি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম বলেন, চিকিৎসক জাকির হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়ে উপজেলা স্¦াস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ভাঙ্গা থানায় একটি জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews