1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আগামী ২৭ ফেব্রুয়ারি ফিফা দ্য বেস্ট কে হবেন তা জানা যাবে; তালিকায় আছেন যারা - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

আগামী ২৭ ফেব্রুয়ারি ফিফা দ্য বেস্ট কে হবেন তা জানা যাবে; তালিকায় আছেন যারা

  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৭৪ Time View

ফিফার বর্ষসেরা তালিকা প্রকাশ করা হয়েছে। ১৪ জনের সে তালিকায় স্থান পেয়েছেন মেসি, নেইমার, এমবাপ্পে। তবে ২০২২ সালের ‘ফিফা দ্য বেস্ট’ তালিকায় জায়গা হয়নি আল নাসরের পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। এ ছাড়া একই দিন প্রকাশ করা হয়েছে বর্ষসেরা কোচের তালিকা।

আগামী ২৭ ফেব্রুয়ারি ভোটাভুটি শেষে ফিফা দ্য বেস্ট কে হবেন তা জানা যাবে। একই সঙ্গে জানা যাবে ফিফা বর্ষসেরা কোচ কে হচ্ছেন। কোচদের তালিকায় এগিয়ে আছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল স্ক্যালোনি। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আরও চার কোচ।

২০২১-২২ মৌসুমে রিয়ালকে লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিও বর্ষসেরা কোচ হওয়ার দাবিদার।

এদিকে ম্যানচেস্টার সিটিকে লিগ শিরোপা জেতানো কোচ পেপ গার্দিওলা, মরক্কোকে বিশ্বকাপের সেমিতে নেয়া কোচ ওয়ালিদ রেগরাগুই এবং ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে নেয়া দিদিয়ের দেশমও তালিকায় জায়গা করে নিয়েছেন।

এদিকে বর্ষসেরা ফুটবলারের তালিকায় রয়েছেন গত মৌসুমে ভালো খেলা সব ফুটবলারই। তবে জায়গা হয়নি রোনালদোর। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে মনোনয়নের ক্ষেত্রে ২০২১-২২ মৌসুমের শুরু থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত পারফরম্যান্সকে আমলে নেয়া হয়েছে।

ফিফার সেই তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। এ ছাড়াও ক্লাবে মেসির সতীর্থ কিলিয়ান এমবাপ্পে, আশরাফ হাকিমি এবং নেইমার জায়গা পেয়েছেন। এদিকে ম্যানসিটি থেকে আর্লিং হল্যান্ড ও কেভিন ডি ব্রুইনে জায়গা করে নিয়েছেন।

সেরা ১৪ খেলোয়াড়রা হলেন- হুলিয়ান আলভারেজ, জুড বেলিংহ্যাম, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হল্যান্ড, আশরাফ হাকিমি, রবার্ট লেভানডোভস্কি, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লুকা মদরিচ, নেইমার, মোহাম্মদ সালাহ ও ভিনিসিয়ুস জুনিয়র

সেরা কোচের মনোনয়ন পেলেন যারা: কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), লিওনেল স্ক্যালোনি (আর্জেন্টিনা), ওয়ালিদ রেগরাগুই (মরক্কো), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি) এবং দিদিয়ের দেশম (ফ্রান্স)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews