1. admin@thedailypadma.com : admin :
উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুষ্কৃতকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুষ্কৃতকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত

  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২১৫ Time View
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুষ্কৃতকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১১ ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ।
নিহত কবির আহমদ (৩৫) কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লকের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। আহত মোহাম্মদ রফিক (৩০) কবিরের বন্ধু। তিনি লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে।
স্থানীয়দের বরাতে ছৈয়দ হারুনুর রশীদ বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে ওই আশ্রয় শিবিরের এ-১১ ব্লকে ১০-১২ জন দুষ্কৃতকারী হামলা চালায়। তারা কবির আহমদকে হাত পিছমোড়া করে ও মুখ বেঁধে কয়েকটি গুলি ছুড়ে। এ সময় কবিরের সঙ্গে থাকা বন্ধু রফিকও গুলিবিদ্ধ হয়। গোলাগুলির খবর শুনে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন।
এডিআইজি আরও বলেন, ‘কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।’
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছেও বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews