1. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার সকাল পর্যন্ত হজ পালনে সৌদি আরবে গেছেন ৬ হাজার ৭৭ জন হজযাত্রী - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

মঙ্গলবার সকাল পর্যন্ত হজ পালনে সৌদি আরবে গেছেন ৬ হাজার ৭৭ জন হজযাত্রী

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৯০ Time View

বাংলাদেশ বিমানের ৮টি ফ্লাইটে মঙ্গলবার সকাল পর্যন্ত হজ পালনে সৌদি আরবে গেছেন ৬ হাজার ৭৭ জন হজযাত্রী। হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রোববার (২১ মে) হজযাত্রী পরিবহন শুরু হয় । বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ জন এবার পবিত্র হজ পালন করবেন। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ৩৪ হাজার ৯০৭ জন হজযাত্রীর ভিসা হয়েছে। সাইফুল ইসলাম বলেন, সময়মত ভিসা না হওয়ার কারণে যেসব হজযাত্রী ফ্লাইট মিস করছেন পরবর্তী ফ্লাইটে তাদের যাওয়ার সুযোগ আছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, হজযাত্রী পরিবহনে বিমানের চারটি বোয়িং ৭৭৭ বিমান প্রস্তুত আছে। এ ছাড়া হজ যাত্রীদের সেবায় শতাধিক বিমানকর্মী বিভিন্ন শাখায় কাজ করছেন।

তিনি বলেন, হজ এজেন্সির লোকজন সময়মত হজযাত্রী দিলে ফ্লাইট খালি যাবে না।

এদিকে, কিছু ট্রাভেল এজেন্সির গাফিলতির কারণে সময়মতো ভিসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

হজযাত্রীদের উদ্দেশে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন পাশে রয়েছে। হজযাত্রীদের সুঠু ও সুন্দরভাবে হজ পালনের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews