1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
গরম আরও বেড়ে তীব্র হয়েছে তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

গরম আরও বেড়ে তীব্র হয়েছে তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৯৫ Time View
গরম আরও বেড়ে তীব্র হয়েছে তাপপ্রবাহ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে দিনাজপুরে। তবে আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রাম বিভাগের দুই-এক স্থান ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টি হয়নি। ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস উঠছে। তীব্র গরমে সীমাহীন দুর্ভোগে মানুষ। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় যে তাপমাত্রা রয়েছে, এর চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছে। মানুষের শরীরের প্রচুর ঘাম হচ্ছে, ঘাম সহজে শুকাচ্ছে না। এতে অস্বস্তি বেড়ে যাচ্ছে বহুগুণ।
গরমে লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। নগরবাসীর জন্য বাড়তি যন্ত্রণা যানজট।
বৃহস্পতিবার (১ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুর ও রাজশাহীতে ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ১৯ ও টেকনাফের ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময়ে গোপালগঞ্জে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রংপুর, দিনাজপুর, রাজশাহী এবং সৈয়দপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং সিলেট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
মনোয়ার হোসেন আরও জানান, আগামী দুইদিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews