1. admin@thedailypadma.com : admin :
খালেদা জিয়া সুস্থ হলে সাজার বাকি অংশ কার্যকর হবে: আইনমন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন

খালেদা জিয়া সুস্থ হলে সাজার বাকি অংশ কার্যকর হবে: আইনমন্ত্রী

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৭৯ Time View

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হলে আইনত তার সাজার বাকি অংশ কার্যকর হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টর্স ফোরাম আয়োজিত মিট দ্যা রিপোর্টাস অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী।


খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না উল্লেখ্য করে মন্ত্রী বলেন, তিনি সুস্থ হলে আইনত তার সাজার বাকি অংশ কার্যকর করাই সরকারের প্রধান কাজ।

জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, সমাবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়, কেন তারা অনুমতি দিলো সেটার উত্তর স্বরাষ্ট্রমন্ত্রণালয় দিবে।

এসময় আইনমন্ত্রী জানান, সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন ছোট সরকার গঠন করা হবে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।

মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে বলতে গিয়ে আনিসুল হক বলেন, মার্কিন ভিসা নীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews