1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতল আর্জেন্টাইন যুবারা - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতল আর্জেন্টাইন যুবারা

  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৭৪ Time View

চারদিকে যেন আর্জেন্টিনার জয়োৎসব। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে মরুর বুকে কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছে লিওনেল মেসির দল। ফুটবল বিশ্বকাপ জয়ের পর থেকেই জয়জয়কার আকাশি-নীল শিবিরে।

বিশ্বমঞ্চের পর জুনিয়র ফুটসাল টুর্নামেন্টেও জয়রথ অব্যাহত রেখেছে লে আলবিসেলেস্তেরা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তুলেছে আর্জেন্টাইন যুবারা।

রোববার (২৫ জুন) দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে তারা।

শিরোপার লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় সেলেসাও যুবারা। ম্যাচের ১২তম মিনিটেই দলকে লিড এনে দেন আন্দ্রে। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় সেলেসাওরা।

বিরতি থেকে ফিরে বেত্তনির গোলে সমতায় ফিরে আকাশি-নীল শিবির। এরপর ম্যাচের শেষ দিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্যাসকো। এরপর আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।

বিরতি থেকে ফিরে বেত্তনির গোলে সমতায় ফিরে আকাশি-নীল শিবির। এরপর ম্যাচের শেষ দিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্যাসকো। এরপর আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।

এর আগে, নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে, তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে এবং শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ১০-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে, তৃতীয় ম্যাচে উরুগুয়েকে ৭-১ গোলে এবং শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল।

এরপর, ফাইনাল নিশ্চিতের মিশনে প্রথম সেমিফাইনালে কলম্বিয়াকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে ৪-০ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews