1. admin@thedailypadma.com : admin :
আজও রাজধানীতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

আজও রাজধানীতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৬০ Time View

রাজধানীতে আজও আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ এবং বিএনপিসহ সমমনা দল ও জোটের পদযাত্রা রয়েছে। বুধবার (১৯ জুলাই) আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। আর রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।

বেলা তিনটায় আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে।

এদিকে সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে পদযাত্রা শুরু করবে বিএনপি। তার আগে সমাবেশ করবে দলটি। সমাবেশ শেষে পদযাত্রা আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশ বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতারা। বর্তমান ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা করেছে বিএনপি।

এদিকে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও বুধবারও রাজধানীতে কর্মসূচি পালন করবে বিএনপির সমমনা দল ও জোটগুলো। জাতীয় প্রেসক্লাব সামনে বেলা ১১টায় কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। কমলাপুর স্টেডিয়াম থেকে বিকেল চারটায় পদযাত্রা করবে ১২–দলীয় জোট। কমলাপুর স্টেডিয়াম সামনে থেকে দুপুর ১২টায় পদযাত্রা করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

মতিঝিল নটর ডেম কলেজ এলাকা থেকে বেলা তিনটায় পদযাত্রা করবে গণফোরাম (মন্টু–সুব্রত–সাইয়িদ) ও পিপলস পার্টি। কারওয়ান বাজারের এফডিসি–সংলগ্ন দলীয় অফিস সামনে থেকে বেলা তিনটায় পদযাত্রা করবে এলডিপি।

পুরানা পল্টনের কস্তুরী গলি থেকে বেলা ১১টায় পদযাত্রা করবে লেবার পার্টি। বিকেল চারটায় শাহবাগ থেকে পদযাত্রা করবে বাংলাদেশ সাধারণ ছাত্র গণ অধিকার সংরক্ষণ পরিষদ। এছাড়াও পুরানা পল্টন মোড় থেকে বেলা ১১টায় কর্মসূচি পালন করবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

অন্যদিকে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। পদযাত্রাটি টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোলচত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা (আগারগাঁও), বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্বর), ইত্তেফাক মোড় এবং দয়াগঞ্জ রায়সাহেব বাজার মোড়ে গিয়ে বিকেল ৪টায় ১৩ কিলোমিটারের পদযাত্রা শেষ হয়। এদিন বিএনপি ছাড়াও যুগপৎ আন্দোলনের ঘোষণা দেওয়া দলগুলোও পালন করে এই কর্মসূচি। এর মধ্যে ছিল, গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম ও পিপলস পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ গণতান্ত্রিক বাম ঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews