1. admin@thedailypadma.com : admin :
রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং মালেকাবানু স্কুলের সামনে যাত্রীবাহী বাসে আগুন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং মালেকাবানু স্কুলের সামনে যাত্রীবাহী বাসে আগুন

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৬৮ Time View

রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং মালেকাবানু স্কুলের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে সাড়ে ১০ টার দিকে ঈগল পরিবহণের বাসটি আগুন দেয়া হয়। প্রায় বিশ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস বলছে, আগুনের খবর পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের বাসের ভিতরে সব পুড়ে গেছে। এখন বাসটির ঘটনাস্থলেই আছে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হঠাৎ দুজন ওই সড়ক দিয়ে যাবার সময় বাসে আগুন ছুঁড়ে মারেন। পরে তা দাউদাউ করে জ্বলতে থাকে। তবে গাড়িতে কোনো যাত্রী বা চালক ছিলেন না।

এদিকে শনিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আজ ছয়টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া পুলিশের বেশকিছু গাড়ি ভাংচুর ও ব্যাক্তিগত গাড়ি ভাংচুর করা হয়েছে।

শনিবার বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর রাজধানীর মাতুয়াইলে তিনটা, শ্যামলীতে একটি এবং সাভারে একটি বাসে আগুন দেবার খবর পাওয়া যায়। সবশেষ রাতে উত্তরায় আগুন দেয়ার ঘটনা ঘটল। এছাড়া শ্যামলীতে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন এবং বেশ কয়েকটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews