1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সাকিবকে অধিনায়ক করলে তিনি আরও দুই বছর খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে: বিসিবি সভাপতি - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সাকিবকে অধিনায়ক করলে তিনি আরও দুই বছর খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে: বিসিবি সভাপতি

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৬৫ Time View

এশিয়া কাপ শুরুর আর মাত্র ২৫ দিন বাকি, অথচ এখন পর্যন্ত অধিনায়কই খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বৃহস্পতিবার তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর থেকেই এ নিয়ে দোলাচল শুরু হয়।

অধিকাংশ টাইগার ক্রিকেটভক্ত ও সাবেক ক্রিকেটাররা অধিনায়কের দৌড়ে সাকিব আল হাসানকেই এগিয়ে রেখেছেন।

তবে সাকিবই টাইগারদের নেতৃত্বের আসনে বসবেন কিনা তা নিয়ে এখনও আলোচনা হয়নি বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে বিসিবি সভাপতি জানান, সাকিবকে অধিনায়ক করলে তিনি আরও দুই বছর খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।

পাপন বলেন, সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো! ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে।

বিসিবি সভাপতি আরও বলেন, এখানে দুটি সমস্যা, সেটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে গেলে একরকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি নতুন একজনকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কিনা, সেটাও বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews