1. admin@thedailypadma.com : admin :
আগস্টে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

আগস্টে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

দেশে গত জুন মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছিল। মাসিক রেমিট্যান্স আহরণের দিক থেকে গত তিন বছরের মধ্যে যা ছিল সর্বোচ্চ। জুনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ২ দশমিক ২০ বিলিয়ন ডলার। তবে জুলাইতে প্রবাসী আয় আসার সেই ধারা কিছুটা কমে যায়। ঐ মোট রেমিট্যান্স আসে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার বা ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। আর আগস্টে সেটা ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.৫৯ বিলিয়ন ডলারে। যা গত বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪৭ শতাংশ কম।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এর আগে সবশেষ রেমিট্যান্সের এমন অবস্থা দেখা যায় ফেব্রুয়ারিতে। তখন ১.৫৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

ব্যাংককর্তারা বলছেন, খোলাবাজারে ডলারের দর বেশি থাকায় রেমিট্যান্সের একটি অংশ অবৈধভাবে দেশে আসছে। এতে সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স পরিমাণ কমেছে।

ব্যাংকগুলো বর্তমানে প্রবাসী আয়ে প্রতি ডলারে ১০৯ টাকা ৫০ পয়সা দিচ্ছে। অপরদিকে অবৈধ চ্যানেলে প্রতি ডলারের বিনিময় তারা পাচ্ছে ১১৭ থেকে ১১৮ টাকা।

গত ৩১ আগস্ট অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) রেমিট্যান্সে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে। এছাড়া, রেমিট্যান্সের বিনিময় হারে ২.৫ শতাংশ প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews