1. admin@thedailypadma.com : admin :
রাশিচক্র অনুযায়ী শুক্রবার দিনটি কেমন যাবে আপনার - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬

রাশিচক্র অনুযায়ী শুক্রবার দিনটি কেমন যাবে আপনার

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ Time View

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: কোনও কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য একটু খারাপ সময়। মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন।

বৃষ: খুব চিন্তা করে সকালের দিকে লটারি কাটতে পারেন। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। নতুন উপার্জনের চেষ্টা না করাই ভাল। বায়ুপথ এড়িয়ে চলাই শ্রেয়।

মিথুন: আজ অর্থক্ষতি হওয়ার আশঙ্কা। পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় কোনও রূপ সাফল্য পাবেন না।

কর্কট: অতিরিক্ত তর্ক বিপদে ফেলতে পারে। সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। খেলাধুলায় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় পা না বাড়ানোই ভাল।

সিংহ: আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। সংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। ছোট কাউকে সাহায্য করতে হতে পারে।

কন্যা: নিজের কোনও ভুলের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে।

তুলা: গাড়িচালকদের জন্য দিনটি খুব ভাল। আজ ব্যবসায় প্রচুর পরিশ্রম হতে পারে। প্রেমে আজ কোনও রূপ জটিলতা দেখা দিতে পারে। আজ ভ্রমণে হঠাৎ কোনও বাধা আসতে পারে।

বৃশ্চিক: ব্যবসায় ভাল আয়ের যোগ। প্রতিবাদী মনোভাবের জন্য চাকরির স্থানে জটিলতা। একাধিক পথে আয় বাড়তে পারে। কোনও কুচিন্তার জন্য মনের উপর চাপ বাড়তে পারে।

ধনু: গান-বাজনা থেকে আয় বৃদ্ধি। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না।

মকর: বাড়তি কোনও আয় করতে গিয়ে টাকাপয়সা নষ্ট হওয়ার জন্য মনঃকষ্ট। অসৎ সঙ্গে পড়ে অর্থনাশ হতে পারে। আজ সন্তানকে সাহায্য করতে পেরে শান্তিলাভ।

কুম্ভ: রাজনীতির লোকেদের একটু সাবধানে থাকা দরকার, কোনও বিবাদে জড়াতে পারেন। ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে।

মীন: আজ আপনার কোনও ভাল কাজের জন্য নিকটাত্মীয়ের গৌরব বৃদ্ধি পেতে পারে। শত্রুর মোকাবিলা করতে পারবেন না। নতুন কোনও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews