1. admin@thedailypadma.com : admin :
মির্জা ফখরুল আটক - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম

মির্জা ফখরুল আটক

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাকে গুলশানের বাসা থেকে আটক করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ‘বিএনপি মহাসচিবকে নিয়ে গেছে পুলিশ।’

এর আগে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, প্রথমে পুলিশ সদস্যরা একবার মহাসচিবের গুলশান-২ এর বাসায় এসে চলে যান। দ্বিতীয় দফায় পুনরায় এসে তারা বাসার নিচে অবস্থান নেন।

রোববার সকালে গুলশানের নিজ বাসা থেকে তাকে নিয়ে যায় ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম জানান, গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় গিয়ে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।

অসুস্থ একজন মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, এদিন সকাল ৯টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিডিয়া কর্মকর্তা শামসুদ্দিন দিদার অভিযোগ করে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নিতে তার গুলশানের বাসায় এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews