1. admin@thedailypadma.com : admin :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় পাঁচজন এবং ঢাকার বাইরে তিনজনের মৃত্যু হয়েছে। গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৪ জন।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৫৬২ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯০৯ জন এবং ঢাকা সিটির বাইরে ৬৫৩ জন।

এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন লাখ ৩ হাজার ৫৩৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৯৭ হাজার ৫১২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৪ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২২১ জন এবং ঢাকা সিটির বাইরে ৮৬৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews