1. admin@thedailypadma.com : admin :
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, নিক্সন চৌধুরীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, নিক্সন চৌধুরীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান চৌধুরী নিক্সনকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার নির্বাচনি অনুসন্ধান কমিটির ফরিদপুর ৪-এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তলব করা হয়।

আদেশে নিক্সন চৌধুরীকে বলা হয়, আপনি আড়াই শতাধিক মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ফরিদপুর শহরের উদ্দেশে যাত্রা শুরু করেন। একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে জানাতে আপনি ভাঙ্গার দত্তপাড়া থেকে যাত্রা শুরু করে সদরপুরের চন্দ্রপাড়া, আটরশি পার হয়ে চরভদ্রাসন হয়ে ফরিদপুর সদরের গজারিয়া, মুন্সিবাজার দিয়ে ঢাকা-বরিশাল সড়ক ধরে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় হয়ে মুজিব সড়ক, ব্রাহ্মসমাজ সড়ক দিয়ে জেলা পরিষদের সামনে এসে পৌঁছান। এ সময় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
এ সংবাদটি গণমাধ্যমে প্রকাশিত হলে নির্বাচনি অনুসন্ধান কমিটি গোচরীভূত হয়।

এতে দেখা যায়, সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮-এর বিধি ৮(ক) ৩৮ (খ)-এর বিধান এবং তৎসহ বিধি ১২-এর বিধান লঙ্ঘন করেছেন।
এ বিষয়ে আপনার বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা শুক্রবার বিকাল ৩টায় যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে ২৯ নভেম্বর জেলা রিটার্নিং অফিসারের নিকট সংসদীয় আসন নং ২১৪ ফরিদপুর ৪-এ প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেন মজিবর রহমান চৌধুরী নিক্সন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews