1. admin@thedailypadma.com : admin :
প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছেন শামীম-শাম্মী - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে আজকের নামাজের সময়সূচি: ১০ আগস্ট ২০২৬ এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ ও পাসের হারের নিরিখে অন্য বছরগুলোর মতোই এবারও মেয়েরা এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ভাঙছে ২০ বছরের রেকর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ, জানা যাবে তিনভাবে

প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছেন শামীম-শাম্মী

  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছেন ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক ও বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ।

মঙ্গলবার শামীম ও শাম্মীর আইনজীবী শাহ মঞ্জরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার শামীম হক ও শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট।

শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক—এমন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে গত ৮ ডিসেম্বর আবেদন করেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। পরবর্তীতে ১৫ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এই রায় দেয় ইসি। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন শামীম হক।

অন্যদিকে গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বে অভিযোগে নির্বাচন কমিশন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews