1. admin@thedailypadma.com : admin :
আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশাল যাচ্ছেন - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশাল যাচ্ছেন

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ Time View

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশাল যাচ্ছেন। বিকেলে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে ভাষণ দেবেন তিনি। এ সফরকে কেন্দ্র করে উজ্জীবিত দলের নেতা-কর্মীরা।

সকাল ৯টায় বিমানে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

ভোটের প্রচারের অংশ হিসেবে পাঁচ বছর পর তিনি বরিশাল যাচ্ছেন। তার সফরকে কেন্দ্র করে জেলার পাশাপাশি গোটা বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সবশেষ বরিশাল সফরে গিয়েছিলেন তিনি।

স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।

বরিশাল থেকে বিকেলে নিজ নির্বাচনী আসন গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। শনিবার সেখানে নির্বাচনী জনসভায় ভাষন দিবেন। এরপর সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews