1. admin@thedailypadma.com : admin :
১৫ বছর আগে থেমে যাওয়া বড়পুকুরিয়া খনির নিয়োগ শুরুর নির্দেশ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

১৫ বছর আগে থেমে যাওয়া বড়পুকুরিয়া খনির নিয়োগ শুরুর নির্দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

দেড় দশক আগে থেমে যাওয়া বড়পুকুরিয়া কয়লাখনির ড্রাইভার ও এমএলএসএস পদে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া ফের শুরুর নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষের রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

২০০৯ সালে ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে নিয়োগপ্রার্থীরা হাইকোর্টে রিট করেন।

রিটকারীদের পক্ষে বৃহস্পতিবার শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। অপরদিকে কয়লাখনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম মাসুম।

শুনানি শেষে শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, ২০০৯ সালে বড় পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ড্রাইভার ও এমএলএসএস পদে ৮৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। এরপর যথারীতি চাকরি প্রার্থীরা আবেদন করেন। একপর্যায়ে এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

নিয়োগ প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নিয়োগপ্রত্যাশীরা। শুনানি নিয়ে হাইকোর্ট ২০১৬ সালে ওই ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। আপিল বিভাগের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ।

সেই আবেদন খারিজ করে বৃহস্পতিবার ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন সর্বোচ্চ আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews