প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৫:১৮ পি.এম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তাকে বহনকারী গাড়িটি।
এর আগে, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান-২ নম্বরের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু শারীরিক জরুরি পরীক্ষা-নিরীক্ষায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।