1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে হজযাত্রীদের নিয়ে হজ প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

ফরিদপুরে হজযাত্রীদের নিয়ে হজ প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২০০ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে আল্-মামুন হজ্জ কাফেলার উদ্যোগে হজযাত্রীদের নিয়ে  হজ প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার(১মে)  সকাল ৯টায় শহরের স্বপ্ন ছোঁয়া কমিউনিটি সেন্টার এর হল রুমে হজ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পাংশা সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মওলানা ইউনুছ আলী মোল্লার সভাপতিত্বে হজ্জ কর্মশালায় বক্তব্য রাখেন-বাহাদুরপুর আলিয়া মাদ্রাসার সাবেক হেড মহাদ্দিস মাওলানা মোফাজ্জল হোসাইন , বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও আল মামুন হজ কাফেলার প্রধান উপদেষ্টা মুফতি আবু বকর সিদ্দিক আদদাঈ , শাহ ফরিদ দরগা মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, নুরুত তাওহীদ  মাদ্রাসার প্রিন্সিপাল ও ঢাকা লালমাটিয়া নিউ কলোনী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী, নুর ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমান, নগরকান্দা কাশিমুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আব্দুল কাইয়ুম,ময়েজ মঞ্জিল জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কবির আহমেদ, বাকিগঞ্জ জামিয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, হাবিব এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাওলানা মো: মামুনুর রশিদ সহ অন্যান্যরা। হজ প্রশিক্ষণে হজ্জের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা হয়।

ফরিদপুরে আল্-মামুন হজ্জ কাফেলার মাধ্যমে এ বছর নিবন্ধিত ২৫২ জন মুসুল্লি পবিত্র হজ-এ অংশ গ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews