ফরিদপুর প্রতিনিধি: দায়িত্ব বুঝে নিলেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গন।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার মাসুদা আক্তার বুলু দায়িত্ব বুঝে নিলেন। বৃহস্পতিবার(০৬-০৬-২৪) তারা দায়িত্ব বুঝে পেয়ে অফিস করেন।
এর আগে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, মাসুদুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আসরাফ পিয়ার, প্রচার প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন। অন্যদিকে, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম সহ ফরিদপুর সদর উপজেলার কর্মকর্তা বৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।