1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সেন্টমার্টিনে খাদ্যসংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর উদ্যোগ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

সেন্টমার্টিনে খাদ্যসংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর উদ্যোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৬৫ Time View

সেন্টমার্টিনে খাদ্যসংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

শুক্রবার (১৪ জুন) থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সাগরপথে পণ্যবাহী ট্রলার চলাচল করবে।

তবে বৃহস্পতিবার (১৩ জুন) টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর পয়েন্ট থেকে ৫টি ট্রলারে করে কিছু পণ্য পাঠানো হবে। এরপর শুক্রবার থেকে কক্সবাজার থেকে পণ্য যাবে।

বুধবার (১২ জুন) রাতে কক্সবাজার জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, নাফনদীতে যেহেতু ট্রলার দেখলেই গুলি ছোড়া হচ্ছে, সে কারণে বিকল্প পথ হিসেবে কক্সবাজার থেকে পণ্য পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এই পথে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। তিনি আরও জানান, মানুষের চলাচলও সীমিত আকারে স্বাভাবিক করা যাচ্ছে। জরুরি ভিত্তিতে যাদের টেকনাফে যাতায়াত করা দরকার তাদেরকে শাহপরীর দ্বীপের ঘোলারচর থেকে নির্দিষ্ট ট্রলারে করে কোস্টগার্ডের সহায়তায় যাতায়াতের সুযোগ দেয়া হবে। তবে এই রুটে সীমিত আকারে শুধুমাত্র জোয়ারের সময় ট্রলার চলবে।

টেকনাফ-সেন্টমার্টিন রুটের নাফনদীতে গত ৫ জুন থেকে ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের ওপার থেকে গুলি ছোড়া হয়। একের পর এক গুলিবর্ষণ অব্যাহত থাকায় গত ৭ জুন থেকে বন্ধ রয়েছে ট্রলার ও স্পিডবোট চলাচল। সেই থেকে সেন্টমার্টিনের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews