1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের কমলাপুর লালের মোড়ে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া- মিলাদ মাহফিল - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

ফরিদপুরের কমলাপুর লালের মোড়ে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া- মিলাদ মাহফিল

  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৪৯ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর :  সারা দেশে কোটা সংস্কারের আন্দোলন ও এক দফা দাবী আন্দোলনে নিহত শহীদদের  আত্মার  মাগফেরাত কামনা করে ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকাবাসীর উদ্যোগে দিনব্যাপী পবিত্র কোরআন শরীফের খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত  হয়েছে

বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে লালের মোড়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এর আগে দিনব্যাপী পবিত্র কোরআর শরীফ তেলওয়াত ও কোরআন শরীফের খতম করেন জাবালে নুর মাদ্রাসার ছাত্ররা। এছাড়াও অত্র এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ও কারাভোগকারী ২০ জন কে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।  

এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন,মহানগর বিএনপির আহবায়ক এ,এফ,এম কাইয়ুম জঙ্গি, সিনিয়র যুগ্ন আহবায়ক এবি সিদ্দিক মিতুল,লালের মোড় এলাকার ব্যবসায়ী ও সমাজ সেবক মেজবাউল হক শাহিন,মহানগর স্বেচ্ছা সেবক দলের সভাপতি সৈকত হাসান, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান সবুজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন-সম্পাদক ভিপি শামিম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ খসরু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, যুগ্ন-সম্পাদক জহুরুল আলম শোভনসহ এলাকার মুরব্বি ও গন্যমান্য  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে শহীদদের  আত্মার  মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুর্ব কমলাপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মো:দেলোয়ার হুসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews