1. admin@thedailypadma.com : admin :
শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৫১টি মামলা করেন ভুক্তভোগীরা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৫১টি মামলা করেন ভুক্তভোগীরা

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১২৮ Time View

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা শুরু হয়।

আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে গত বুধবার ১৩টি, মঙ্গলবার ১০টি, সোমবার ৬টি, রোববার ৫টি এবং এর আগে আরও ৯টিসহ এ পর্যন্ত মোট ৫১টি মামলা করেন ভুক্তভোগীরা।

এর আগে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও জানিয়েছে, বুধবার পর্যন্ত তার বিরুদ্ধে মামলার সংখ্যা ছিল ৩৩। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে (বুধবার) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৩৩টি মামলা হয়েছে। যার মধ্যে ২৭টি হত্যাকাণ্ডের। বাকী চার মামলা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য করা হয়েছে। এছাড়া গুমের অপরাধে করা হয়েছে একটি মামলা।

এ সকল মামলায় আওয়ামী লীগের শেখ হাসিনাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা, গুম-অপহরণসহ রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় দ্বাদশ শ্রেণির ছাত্র, মোহাম্মদপুর থানায় একজনকে, সাভারে হকার, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাসহ দুজন, ফতুল্লায় আন্দোলনকারী ফয়সাল, গাজীপুরে হকার আরিফ বেপারি হত্যা, বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন বিএনপির সভাপতিকে অপহরণের পর হত্যা ও রাজধানীর উত্তরায় এক আইনজীবীকে গুম-অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে এসব মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews