1. admin@thedailypadma.com : admin :
নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালকের পদত্যাগ দাবিতে ফরিদপুরে মানববন্ধন - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালকের পদত্যাগ দাবিতে ফরিদপুরে মানববন্ধন

  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

ফরিদপুর প্রতিনিধি : নার্সিং শিক্ষার্থী এবং নার্সিং পেশা নিয়ে কটুক্তি ও ‘অবমাননাকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে  প্রতিষ্ঠানের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ এবং নার্সি মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নাসিং প্রশাসন ক্যাডারদের অপসারন দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফরিদপুর নার্সিং সংস্কার পরিষদ । এসময় নার্সদের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার ১ দফা বাস্তবায়নের দাবীও জানানো হয়।

শনিবার বেলা ১১টায় বৃষ্টি মাথায় নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে ফরিদপুরের সকল সরকারি নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা এবং জেলার সকল সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত নার্সরা এ মানববন্ধনে অংশ নেন।পরে তারা ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

ফরিদপুর নার্সিং সংস্কার পরিষদ সমন্বয়ক ও শিক্ষক নাসির উদ্দিন পলাশের সমন্বয়ে এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক হোসনেয়ারা বেগম, সহকারী জেলা পাবলিক হেল্থ নার্স সচিব ভদ্র, নার্স জোসনা আক্তার প্রমুখ।

নাসির উদ্দিন পলাশ বলেন, দীর্ঘদিন ধরে নার্সিংয়ে পদ সৃষ্টি ও পদায়ন হচ্ছে না। একই পদে ৩০ থেকে ৩৫ বছর থাকতে হচ্ছে। এসবের সমাধান না করে মহাপরিচালক ও পরিচালকরা স্বৈরাচার সরকারের তোষামোদি করেছেন, এখনো করে যাচ্ছেন। আমরা মহাপরিচালকসহ সব পরিচালকের পদত্যাগ চাই। নার্সদের মধ্যে অনেকে উচ্চ ডিগ্রি সম্পন্ন রয়েছেন। মহাপরিচালকসহ শীর্ষ সব পদে এমন যোগ্যতাসম্পন্নদের বসানোর দাবি আমাদের। একই সঙ্গে নার্সিং হাসপাতাল নার্সদের ড্রেসের কোড পরিবর্তন করে সাদা অ্যাপ্রোন দিতে হবে। নার্সিং শিক্ষার মান বাড়াতে নার্সিং কলেজে উচ্চ ডিগ্রিধারীদের বসাতে হবে।

তিনি বলেন, মহাপরিচালকের পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন বন্ধ করবো না। আজ সারা দেশই একযোগে এ কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে জেলাড় প্রতিটা উপজেলায় স্ব স্ব অবস্থানে এ কর্মসূচি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews