1. admin@thedailypadma.com : admin :
টানা পাঁচ দিন ন্যাশনাল ব্যাংক ও ডাচ্-বাংলার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

টানা পাঁচ দিন ন্যাশনাল ব্যাংক ও ডাচ্-বাংলার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

নতুন বছরের শুরুতে টানা পাঁচ দিন ন্যাশনাল ব্যাংক ও ডাচ্-বাংলার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ন্যাশনাল ব্যাংক বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয়, ওই ৫ দিন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে গেল ৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে আগামী বছরের শুরুতে পাঁচ দিন ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না ব্যাংকটির গ্রাহকরা। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে।

ডাচ-বাংলার ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ-বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় যেমন লেনদেন করতে পারবেন না, তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না। এ ছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে। তবে এই বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটি ও বছরের প্রথম দিন হিসেবে ব্যাংক হলিডে রয়েছে। সেই হিসেবে মূলত ডাচ-বাংলা ব্যাংকের স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে দুই দিন।

বর্ষপঞ্জিকা অনুযায়ী, ৩ ও ৪ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে মূলত ৩১ ডিসেম্বর ও ১-২ জানুয়ারি (বুধবার-বৃহস্পতিবার) ও ৫ জানুয়ারি শনিবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews