1. admin@thedailypadma.com : admin :
যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পেলেন তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলাম নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাজ্য আগামী মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা জামায়াত আমির ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক হবে: তারেক রহমান

যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View
যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।
প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে।
৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি।
প্রেস সচিব বলেন, পরিষদ জানিয়েছে ৫ আগস্ট পর বিভিন্ন ঘটনায় ২৩ জন‌ মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এছাড়াও ১৭৪টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews