1. admin@thedailypadma.com : admin :
আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে: বিআইডিডি ভোটের ফলাফল রাতের মধ্যে: ইসি এই নির্বাচনের মাধ্যমে শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, সিদ্ধান্ত নিচ্ছি, বাংলাদেশ কোন পথে এগোবে ২৯৯ আসনে পৌঁছেছে ব‍্যালট পেপার: ইসি সচিব ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না

আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০৬ Time View

গত মাসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এবার আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন নাম হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। আর নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম বদলে হয়েছে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।

কয়েকদিন আগে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদলে করা হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। গত জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে ছয় বছরের রিয়া গোপের।

পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে। তার স্মরণে এবার নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম বদলে হলো শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম।

সব মিলিয়ে এদিন বিভাগীয় পর্যায়ে দুটি ক্রীড়া স্থাপনা/স্টেডিয়াম, জেলা পর্যায়ে ১৬টি ও উপজেলা পর্যায়ে দুটি স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে। উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম বদল হয় ১২ ফেব্রুয়ারি। এগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। স্ব–স্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews