1. admin@thedailypadma.com : admin :
সিলেটে এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা, আহ্বায়ক গ্রেপ্তার - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সিলেটে এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা, আহ্বায়ক গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৮০ Time View

সিলেটে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় করা মামলায় সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে জেলার জালালাবাদ থানাধীন হাউশা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ওসি মো. মনির হোসেন জানান।

শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর বালুচর এলাকার আমানউল্ল্যাহ কনভেনশন সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্রদের একটি পক্ষ ইফতার না করে আয়োজন স্থল থেকে বাইরে গিয়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন।  ইফতারের আগে-পরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা, কারো কারো ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগও ওঠে।

ওসি মনির হোসেন বলেন, “জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতা মাহবুব রহমান শান্ত সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। আক্তার হোসেন ওই মামলার তিন নম্বর আসামি। গ্রেপ্তারের পর রবিবার দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews