1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত বেড়ে ৭ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত বেড়ে ৭

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১৯ Time View

ফরিদপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে নিহত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন।

উপজেলার জোয়াইড় বাখুন্ডা এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।

নিহতরা হলেন- মো. জোয়ার সরদার (৫৮), ছেলে ইমান সরদার (৩৫), ফজিরুন নেছা (৬০), শ্রাবন হাসান (৪০), আজিবুর (৪৩), ভারতি সরকার (৪০) ও দীপা খান (৩৪)।

স্থানীয়রা বলেন, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ‘ফারিয়া’ পরিবহনের একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাচ্ছিল। পথে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করেছে বলে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “দ্রুতগতির বাসটি আরেকটি দ্রুতগতির কোনো গাড়িকে পাশ কাটাতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews