1. admin@thedailypadma.com : admin :
গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী, নিহত ২৯ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না: আইসিসি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান মঙ্গলবার সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ

গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী, নিহত ২৯

  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭৫ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২১ এপ্রিল) কমপক্ষে ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

গাজার চিকিৎসকরা জানান, হামলায় বাদ যায়নি শরণার্থী শিবিরের তাঁবুগুলোও। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন।

এদিকে, গাজার ওপর নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়াচ্ছে দখলদার বাহিনী। সংযোগ সড়কগুলো বন্ধ করে গাজাকে কয়েকভাগে ভাগ করে ফেলেছে তারা। জানা গেছে, গাজার ৬৯ শতাংশ ভূখণ্ডকে ‘নো-গো’ জোন হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে তিনজন ফিলিস্তিনিকে হত্যার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, নেতানিয়াহুর সরকার হামাসকে চাপ দেয়ার জন্য জানুয়ারিতে যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় গ্রেফতার করার কথা বিবেচনা করছে।

ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজে ইয়েমেনের হুতির পক্ষ থেকে আরও হামলার দাবি করার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে ‘শক্তিশালী প্রতিক্রিয়ার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews