1. admin@thedailypadma.com : admin :
ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুরা - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
২৯৯ আসনে পৌঁছেছে ব‍্যালট পেপার: ইসি সচিব ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬

ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭০ Time View

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। প্রতিদিনই সেখানে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুরা। স্থানীয় মেডিকেল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, বুধবার সেখানে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও শতাধিক মানুষ। সেখানে মৃতের সংখ্যা বাড়ছেই।

এদিকে ইসরায়েলের ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা গাজায় খাদ্য ও ত্রাণ ডিপোতে বোমা হামলার প্রয়োজনীয়তার বিষয়ে তার ‌‘স্পষ্ট অবস্থান’কে সমর্থন করেছে। এর অর্থ দাঁড়ায় গাজায় হামলা আরও জোরদার হতে পারে।

এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলিসহ উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাগ্রস্ত হয়েছে।

ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এর মধ্যে রয়েছে প্রধান বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর। গাজায় সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে হুথি বিদ্রোহীরা। এর আগেও ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে।

গাজায় প্রায় ১৮ মাস ধরে সংঘাত চলছে। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৫১ হাজার ৩০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৭ হাজার ৯৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০। কারণ ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছে তাদেরও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews