1. admin@thedailypadma.com : admin :
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫৮ Time View

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ১২ জনকে আটক করার তথ্য পাওয়া গেছে। তবে, সোমবার (৫ মে) সকাল পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্রে জানা গেছে, আটককৃতদের রাতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সোমবার সকালে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। রাতে আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

এর আগে, জিএমপি চারজনকে আটকের খবর নিশ্চিত করেছিল। আটকদের মধ্যে গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপুর পরিচয় জানা গেছে।

জিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, বাকি আটকদের পরিচয় এখনও জানা যায়নি।

রোববার (৪ মে) সন্ধ্যায় এনসিপি’র আরেক মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে হাসনাতের ওপর হামলার কথা জানান। তিনি হাসনাতের অবস্থান উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান।

সারজিস তার ফেসবুক পোস্টে লেখেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে লোকেশন দিচ্ছি।

সারজিসের পোস্ট অনুযায়ী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে হামলা চালানো হয়।

হাসনাত আব্দুল্লাহ এবং তার সহযোগীদের ওপর হামলার প্রতিবাদে রাতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews