1. admin@thedailypadma.com : admin :
আওয়ামী লীগ নিষিদ্ধ, ঢাকাসহ সারা দেশে ছাত্র-জনতা বিজয় উল্লাস - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬ সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

আওয়ামী লীগ নিষিদ্ধ, ঢাকাসহ সারা দেশে ছাত্র-জনতা বিজয় উল্লাস

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৫ Time View
ছবি: খুলনা গেজেট

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়ার পর রাজধানী ঢাকাসহ সারা দেশে ছাত্র-জনতা বিজয় উল্লাসে ফেটে পড়েছে।

স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে এই চূড়ান্ত বিজয় লাভের পর ঢাকা এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। রাস্তায় রাস্তায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ উল্লাস প্রকাশ করছেন। হাজার হাজার তরুণের উল্লাস শহরজুড়ে। রাস্তায় যেন ছাত্র-জনতার বাঁধ ভাঙ্গা স্রোত। বাঁধ ভাঙ্গা উল্লাস।

শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত হয়েছে।’

আসিফ নজরুল বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।’

আসিফ নজরুল আরো বলেন, ‘এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews