1. admin@thedailypadma.com : admin :
অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা বিব্রতকর: সংস্কৃতি উপদেষ্টা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা বিব্রতকর: সংস্কৃতি উপদেষ্টা

  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩৬ Time View

অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনাকে বিব্রতকর ঘটনা বলে উল্লেখ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১৯ মে) সকালে ফেসবুকে এক স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা নিয়ে পোস্ট দেন।

তিনি লিখেছেন, “নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিলো।”

নিজের মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে চেষ্টা করেন উল্লেখ করেন তিনি। একইসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী নিজেকে সাংস্কৃতিক ইন্ডাস্ট্রির মানুষ পরিচয় দিয়ে সেখানেই ফিরে যেতে হবে বলেও উল্লেখ করেছেন।

নুসরাত ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলে আশা প্রকাশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি লিখেছেন, “এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।”

এই গ্রেপ্তারের ঘটনা ঘটার কারণ হিসেবে তিনি লিখেছেন, ” আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নারভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে।”

কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে বলেও ওই পোস্টে উল্লেখ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews