1. admin@thedailypadma.com : admin :
পবিত্র ঈদুল আজহা উদযাপনের দিনে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৯৯ আসনে পৌঁছেছে ব‍্যালট পেপার: ইসি সচিব ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র ঈদুল আজহা উদযাপনের দিনে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস

  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮৫ Time View

আগামী শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপনের দিনে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ওই দিন তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (৩ জুন) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে আজ থেকে রোববার (৮ জুন) সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎচমকসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আজ থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভের সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৪ জুন) দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার (৫ জুন) ও শুক্রবার (৬ জুন) দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঈদের দিন শনিবার (৭ জুন) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিনের বর্ধিত আবহাওয়া পর্যবেক্ষণে বিশেষ বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, তবে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews