1. admin@thedailypadma.com : admin :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ তানিন সুবহা মারা গেছেন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ তানিন সুবহা মারা গেছেন

  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৭৬ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ তানিন সুবহা মারা গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সাংবাদিক রঞ্জু সরকার। তবে তিনি পরে আবার জানিয়েছেন, ডাক্তাররা অফিসিয়াল ভাবে এখনও তানিন সুবহাকে মৃত ঘোষণা করেনি। জানা গেছে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ঘোষণা আসতে পারে।

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

গত সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডির হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাখা হয়েছে লাইফ সাপোর্টে। চিকিৎসকদের ভাষ্য ছিল, তার অবস্থা সংকটাপন্ন এবং যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার প্রয়োজন হতে পারে।

এর আগে সোমবার রাতেই অসুস্থ হয়ে পড়লে প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে ফেরার কিছু সময়ের মধ্যেই পুনরায় অসুস্থ হলে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ধানমন্ডির বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে তানিন সুবহা কাজ করেছেন নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে। পাশাপাশি নিজস্ব সৌন্দর্যচর্চা কেন্দ্রও পরিচালনা করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews