1. admin@thedailypadma.com : admin :
জয়ের লক্ষ্যেই আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬ সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

জয়ের লক্ষ্যেই আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৯ Time View

টেস্ট ও ওয়ানডে, টানা দুই সিরিজ হার। এরপর প্রথম টি-টোয়েন্টিতেও সাত উইকেটের পরাজয়। তবুও জয়ের লক্ষ্যেই আজ রোববার (১৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যে লঙ্কানরা ১-০-তে এগিয়ে রয়েছে। আজকের ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। এই ম্যাচ হারলেই লিটন কুমার দাসের দল এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারবে।

এদিকে দলের পারফরম্যান্সে বিরক্ত কোচ ফিল সিমন্স। নতুন করে শুরুর কথা বলেছেন। তাই, দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগার একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। ফিল সিমন্স বলেন, এভাবে চলতে পারে না। আমাদের নতুন করে শুরু করতে হবে। অনুশীলনে সবাই আত্মবিশ্বাসী থাকে, নিজেদের সেরাটা দেয়। মাঠে তার প্রতিফলন দেখাতে হবে।

কলম্বো কিংবা পাল্লেকেলের চেয়ে ব্যতিক্রম রাংগিরির উইকেট। আছে সবুজ ঘাস, সুবিধা পেতে পারেন পেসাররা। তবে ব্যাটারদের স্বর্গরাজ্য। সে সুযোগে আগেভাগে সিরিজ জয়ে চোখ শ্রীলঙ্কার।

শ্রীলঙ্কা ফিল্ডিং কোচ উপুল চন্দনা বলেন, আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে আশা করি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews