1. admin@thedailypadma.com : admin :
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির নির্দেশ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬ সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির নির্দেশ

  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজের নামে ওয়েবসাইট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যাদের এরইমধ্যে ওয়েবসাইট আছে তাদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি সারা দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং আঞ্চলিক-জেলা-উপজেলার জন্য প্রযোজ্য হবে।

সোমবার (১৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল থেকে এমন নির্দেশনার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইট নেই বা থাকলেও তা হালনাগাদ নয়। ফলে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের আওতায় (www.bangladesh.gov.bd) সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কার্যালয়কে স্ব-স্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং নিয়মিতভাবে তা হালনাগাদ রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক ব্যয় সংকোচনের লক্ষ্যে আলাদা ব্যয়ে ওয়েবসাইট তৈরি না করে জাতীয় তথ্য বাতায়নের নির্ধারিত ফ্রেমওয়ার্কে ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, অনুমোদিত শাখার তথ্য, শিক্ষক-কর্মচারীদের নামসহ পাঠদান রুটিন ও পাঠ্যসূচি, এমপিও সংক্রান্ত তথ্য, যোগাযোগের মোবাইল নম্বর, তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও নম্বরসহ সব তথ্য হালনাগাদ রাখতে হবে।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করে ওয়েব ঠিকানা www.emis.gov.bd–এর DSHE/EMIS–এর IMS মডিউলে আপলোড করার জন্যও নির্দেশ দিয়েছে মাউশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews