1. admin@thedailypadma.com : admin :
সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি প্রায় দ্বিগুণ করেছে অন্তর্বর্তী সরকার - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ প্রকাশ ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন : তারেক রহমান তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি প্রায় দ্বিগুণ করেছে অন্তর্বর্তী সরকার

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View

বন্দুক, শটগান, রাইফেলসহ সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি প্রায় দ্বিগুণ করেছে অন্তর্বর্তী সরকার।

গত ১০ জুলাই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার সংক্রান্ত নতুন নীতিমালায় ফি বাড়ানোর কথা বলা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন নীতিমালা জারি করা হয়।

২০১৬ সালের নীতিমালা অনুযায়ী পিস্তল, রিভলবার, রাইফেলের লাইসেন্স পেতে কমপক্ষে ৩ লাখ টাকার আয়কর দেওয়ার বাধ্যবাধকতা ছিল। বর্তমানে সেটি বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।

ব্যক্তি পর্যায়ে লাইসেন্সের পিস্তল বা রিভলভার ফি ছিল ৩০ হাজার টাকা, এখন তা দ্বিগুণ করে ৬০ হাজার টাকা করা হয়েছে।

বন্দুক, শটগান, রাইফেলের ফি ছিল ২০ হাজার টাকা, এখন তা দ্বিগুণ করে দাঁড়িয়েছে ৪০ হাজার টাকায়।

লাইসেন্সের নবায়ন ফির ক্ষেত্রে পিস্তল বা রিভলভারের ছিল ১০ হাজার টাকা এখন দিতে হবে ২০ হাজার টাকা করে। বন্দুক, শটগান, রাইফেলের ক্ষেত্রে ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা করা হয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া ৫ হাজারের বেশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়।

এছাড়া সব ধরনের অস্ত্রের লাইসেন্স লাইসেন্স স্থগিত করে তা জমা দেওয়া নির্দেশ দেওয়া হলেও কয়েক হাজার অস্ত্র জমা পড়েনি।

পাশাপাশি জুলাই আন্দোলনের সয়ম থানায় অগ্নি সংযোগ লুটপাটের ঘটনায় অনেকের জমা দেওয়া বৈধ অস্ত্রও লুট অথবা ধ্বংস হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews